নওগাঁর পোরশা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পোরশা থানা পুলিশের তৎপরতামূলক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় টহল দিচ্ছেন।
পুলিশের এ ধরনের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মতামত