রূপসীপাড়া ১নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলার লামা ১নং ওয়ার্ডের রূপসীপাড়ার পূর্ব শিলেতুয়া ৩০০ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মাবুদ।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন সাবেক লামা পৌর মেয়র ও বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আমির হোসেন এবং লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আবু তাহের মিয়া।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত