ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রামে এনআরবি ব্যাংকের ক্যাশলেস কর্মসূচি

এনআরবি ব্যাংক চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নগদবিহীন লেনদেন এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রচারণা, মতবিনিময় সভা এবং ক্যাম্পাসভিত্তিক অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

 এসব কার্যক্রমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা, নিরাপত্তা, কার্যকারিতা ও আধুনিক সুবিধাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও প্রেসিডেন্ট ড. শরীফ আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহফুজুর রহমান; এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত; কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ।

বিষয় : চট্টগ্রাম এনআরবি ব্যাংক ক্যাশলেস কর্মসূচি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে এনআরবি ব্যাংকের ক্যাশলেস কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

এনআরবি ব্যাংক চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নগদবিহীন লেনদেন এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, প্রচারণা, মতবিনিময় সভা এবং ক্যাম্পাসভিত্তিক অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়।

 এসব কার্যক্রমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা, নিরাপত্তা, কার্যকারিতা ও আধুনিক সুবিধাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও প্রেসিডেন্ট ড. শরীফ আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহফুজুর রহমান; এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত; কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x