ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। ছবি: সংগৃহীত

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার আশ্বাস দিয়েছে বাহিনীটি।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

মতবিনিময়কালে সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব। সেই সঙ্গে বিজিবি সদর, সেক্টর সদর এবং আমরা যারা ব্যাটালিয়নের সিও হিসেবে আছি, আমরা একটি ভালো সম্মানী বা পুরস্কারের ব্যবস্থা করব ওই ব্যক্তির জন্য, যিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন।’

অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক। এ লক্ষ্যে যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে ২৫ থেকে ৩০টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।

সাইফুল আলম জানান, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতের বেলায় নজরদারি জোরদার করতে স্থাপন করা হচ্ছে সার্চলাইট। পাশাপাশি থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কে কয়েক স্তরে ব্যারিকেডও বসানো হবে।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির মোতায়েনের বিষয়েও কথা বলেন ৪৯ বিজিবির অধিনায়ক। তিনি জানান, ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর রিজিওন থেকে প্রথমে তিন প্লাটুন এবং রোববার আরও তিন প্লাটুন পাঠানো হয়েছে। সব মিলিয়ে সেখানে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিষয় : বিজিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x