বোনের চেয়েও আপন ভাইবউ পাশে তারেক রহমান
জিয়া পরিবারের সদস্য হিসেবে শর্মিলা রহমান সিঁথি কেন নির্বাচনে প্রার্থী হননি—এমন প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। এই প্রসঙ্গে গণসংযোগকালে প্রশ্নের মুখে পড়েন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী।
এ বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, তিনি কোনো রাজনৈতিক সিদ্ধান্তের অংশ নন। তিনি বলেন,
“আমি শুধু ভাইয়ার জন্য ভোট চাইতে আসছি। এই সকল পলিটিকাল কথাবার্তা, পলিটিশিয়ানরাই উত্তর দিবেন। আমি শুধু ভাইয়ার বোন হিসেবে ভাইয়ার জন্য ভোট চাইতে আসছি। আপনারা সবাই ভাইয়াকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন।”
তিনি আরও ইঙ্গিত দেন, তার মাঠে নামার উদ্দেশ্য কোনো প্রার্থী হওয়া বা মনোনয়ন প্রশ্নে অবস্থান নেওয়া নয়; বরং পারিবারিক দায়িত্ব ও নৈতিক সমর্থন জানানো।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে তারেক রহমানের প্রতি পারিবারিক আস্থা ও ব্যক্তিগত সম্পর্কের গভীরতাই প্রতিফলিত হচ্ছে।
মতামত