সাংবাদিকদের ঐক্যই গণতন্ত্রের শক্তি’ চকরিয়ায় মিট দ্য প্রেসে ক্লাব ভবন নির্মাণের ঘোষণা সালাহউদ্দিন আহমেদের
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
আজ ৪ ফব্রোয়ারী (বুধবার) সকাল ১০টায় চকরিয়ার রয়েল ক্লাব মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে চকরিয়ায় তাদের জন্য আধুনিক ও স্থায়ী ক্লাব ভবন নির্মাণ করা হবে । গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় ।
আজ (৪ ফব্রোয়ারী বুধবার) সকাল ১০টায় চকরিয়ার রয়েল ক্লাব মিলনায়তনে
আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কর্মরত সাংবাদিকদের সাথে প্রাণবন্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, একটি সমৃদ্ধ চকরিয়া-পেকুয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম । সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অন্যায়,অনিয়ম তুলে ধরেন এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন । তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা, বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি ।
সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে তিনি নির্বাচনের পর উপযুক্ত স্থান নির্ধারণ করে একটি আধুনিক সাংবাদিক ক্লাব ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । পাশাপাশি ভবিষ্যতেও সাংবাদিকদের সকল ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
মতবিনিময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন, মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভাটি সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ।
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
০১৮৬৩২১৪৩৪৫
মতামত