মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিনে মুক্ত নুরুল হুদা মেম্বার
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনপ্রিয় সদস্য (মেম্বার) জনাব নুরুল হুদা মেম্বার একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান ওই মামলায় সম্প্রতি আদালত তাঁর জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন। কারামুক্তির খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। অনেকেই এ ঘটনাকে ন্যায়বিচারের প্রতিফলন বলে মনে করছেন।
নুরুল হুদা মেম্বার দীর্ঘদিন ধরে হ্নীলা ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর মুক্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ আগামীর জন্য তাঁর সুস্বাস্থ্য ও সফল রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড কামনা করেছেন।
এ বিষয়ে নুরুল হুদা মেম্বার বলেন, “আমি ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছিলাম। সত্যের জয় হয়েছে। আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
মতামত