ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক মসলা ব্যবসায়ী

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম 

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে রাজনৈতিক পদ পরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকান ঘর দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ৩রা  ফেব্রুয়ারী বাদ আসর কালিবাড়ী হাটের মুরগী হাটির সামনে স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানটি মূল মালিক মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান,তার বাবা দীর্ঘকাল ধরে ওই দোকানে ব্যবসা করে আসছিলেন এবং সরকারিভাবে দোকানটি তাদের বরাদ্দ দেয়া ছিল। তবে গত ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় আব্দুল মোতালেব ও তার স্ত্রী পবিত্র হজ পালনে দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই সুযোগে জনৈক 'মিলন' নামের এক ব্যক্তি দোকানটি অবৈধভাবে দখল করে নেয়।

দীর্ঘদিন পর "স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতি"র নেতাদের মধ্যস্থতায় দোকানটি উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী সোহেল সরকার,ব্যবসায়ী নুরে আলম,বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার হোসেন হযরত,তরুণ সমাজ সেবক অর্ণব আহমেদ সামিদ,মেহেদী হাসান গালিব এবং শাওন মন্ডল প্রমুখ। 

এছাড়াও স্থানীয় হাট-বাজার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন,ক্ষমতার দাপটে কারও সম্পদ দখল করা বর্তমান সময়ে বরদাশত করা হবে না। ন্যায়ের পথে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা সব সময় কাজ করে যাবেন বলে জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক মসলা ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x