সালথায় ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলার) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে রিক্সাশা মার্কায় ভোট চাওয়ার অভিযোগে হাফেজ মোঃ মোক্তার হোসেন (৫০) নামে কওমী মাদ্রাসার এক শিক্ষক চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি। ভুক্তভোগী শিক্ষক হাফেজ মুক্তার হুসাইন উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া রহমানিয়া তালতলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের বাসিন্দা।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা হেদায়েতুল্লাহর ভাই কাইয়ুম মোল্যা ও স্থানীয় উজ্জ্বল মাতুব্বর মাদ্রাসায় এসে আমাকে ক্লাস রুম থেকে ডেকে নেয়। এরপর তারা প্রথমে আমার প্রশংসা করেন, আপনি রিক্সা মার্কায় ভোট চান ও হুজুরের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন, উত্তরে আমি বলি, হ্যা হুজুরকে আমি ভালোবাসি তাই ভোট চাই। এই কথা বলার পর কাইয়ুম মোল্যা আমাকে খারাপ ভাষায় গালাগালি করে ও হুমকি দেয়। পরে মাদ্রাসার কর্তৃপক্ষ আমার বকেয়া বেতন দিয়ে আমাকে বিদায় করে দিল। আমি এই ঘটনার ন্যায় বিচার চাই। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সালথা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম বলেন, ফরিদপুর-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী হুজুরের পক্ষে ভোট চাওয়ায় আমাদের একজন কর্মীকে হুমকি দেয়া হয়েছে। এমনকি তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা ১১ দলের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, সালথা ও নগরকান্দায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হুমকি - ধামকি দেওয়া হচ্ছে। বিরোধী পক্ষ থেকে বারবারই এসব কাজ করা হচ্ছে। এসব ঘটনার বিষয় সালথা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি। হুমকি ও গালাগালি করার বিষয়টি অঙ্গীকার করে মাদ্রাসার মুহতামিমের ভাই কাইয়ুম মোল্যা বলেন, উনাকে কোন হুমকি - ধামকি দেওয়া হয়নি। তিনি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। উনি আগেও একবার মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে আবার চাকরিতে যোগ দিয়েছেন। মাঝে মাঝে তিনি ছাত্রদের মারধর করেন। তারপরেও উনি একজন হাফেজ দেখে সম্মান করে আমরা কিছু বলি নাই। কিন্তু উনি কয়েকদিন ধরে ক্লাস চলাকালে মাদ্রাসার ছাত্রদের কাছে রিকশার ভোট চান এবং চাপ দেন। ছাত্রদের পরিবারের কাছে ভোট চাইতে বলেন, এতে মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়। তাই আজকে সকালে আমরা মাদ্রাসায় গিয়ে হুজুরকে এভাবে ভোট চাইতে নিষেধ করি। পরে তিনি উল্টে হুমকি- ধামকি দিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যান।
সালথা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। তারা আজ পর্যন্ত আমাকে একটা লিখিত অভিযোগও দেয়নি। এমনকি আমার কার্যালয়ের সামনে একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। সেখানেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো হুমকি - ধামকি বা নির্বাচনী কাজে বাধা দেওয়ার কোন অভিযোগ দেয়নি।
মতামত