ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ হত্যাকাণ্ডে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়, খুনিরা আটক করা হয় এবং ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়।

সোমবার বিকালে নিজে শামীমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। এসময় তিনি তাদের সমস্যা শোনেন এবং শামীমের অন্ধ বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম।

প্রসঙ্গত, নিহত শামীম পারভেজ (২১) পেশায় ভ্যানচালক এবং কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত ২৯ জানুয়ারি বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। পরের দিন ঝিকরগাছা থানার ২ নম্বর মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের নাইলপুকুরের পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার আরেক জড়িত ব্যক্তি মামুনকেও আটক করা হয়েছে। আদালতে জবানবন্দিতে ইব্রাহিম স্বীকার করেছেন, ভ্যান ছিনতাই করতে শামীমকে ডেকে নিয়ে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন।#

প্রেরক:-

মো,মনির হোসেন। 

বেনাপোল প্রতিনিধি যশোর।

 তারিখ:-০৩/০২/২৬

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x