ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হরিপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

নয়ন হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি

বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হরিপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অবস্থানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সরকার এখন পর্যন্ত পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করে ৯ম জাতীয় পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।

দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম, আজিম উদ্দিন, আব্দুল হাকিম, সহিদুর ইসলামসহ অন্যান্যরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুহুল আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হরিপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x