মোল্লাহাটের কৃতি সন্তান বিএম আলভীর অনন্য সাফল্য: একযোগে ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃতি সন্তান বিএম আলভী দেশের শীর্ষ ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে এক বিরল সাফল্যের নজির স্থাপন করেছে। তার এই অর্জনে পরিবার, এলাকা এবং পুরো মোল্লাহাটবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
আলভী চান্স পেয়েছে—
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), সিলেট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)।
সে মোল্লাহাটের প্রয়াত গুণী ব্যক্তি মরহুম বিএম মিজানুর রহমানের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই আলভী অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পড়াশোনায় আগ্রহী ছিল। বাবার স্বপ্ন, পরিবারের দোয়া এবং নিজের কঠোর পরিশ্রমই তাকে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আলভীর দাদা ডাঃ আবুল বাশার। তাদের বাড়ি উদয়পুর ইউনিয়নের গাড়ফা পশ্চিমপাড়া, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, উপজেলা মোল্লাহাট, জেলা বাগেরহাট।
এ সাফল্য শুধু একটি পরিবারের নয়, এটি পুরো মোল্লাহাটবাসীর গর্ব। স্থানীয়দের মতে, আলভীর এই অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন আলভী সুস্বাস্থ্য ও সততার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।
সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করবেন — আল্লাহ যেন তাকে আরও বড় মর্যাদায় অধিষ্ঠিত করেন।
মতামত