ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নির্বাচন ঘিরে ব্যালট কারচুপির আশঙ্কা,গোয়েন্দা প্রতিবেদনে জামায়াতকে ঘিরে উদ্বেগ

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট কারচুপির সম্ভাব্য পরিকল্পনা নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপনে অতিরিক্ত ব্যালট মুদ্রণের উদ্যোগ নিতে পারে।

গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৩০০ সংসদীয় আসনের বিপরীতে আসনভিত্তিক হিসেবে আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগ রয়েছে। এসব ব্যালট দলটির ঘনিষ্ঠ ব্যবসায়িক গোষ্ঠীর তত্ত্বাবধানে মুদ্রণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে দৈনিক সংগ্রাম ও নয়া দিগন্ত পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ছাপাখানার নামও প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্রগুলো আরও দাবি করেছে, নির্বাচন দিবসে একটি সংগঠিত কৌশল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, ইসলামী ছাত্রশিবির, ছাত্রী সংস্থা এবং মহিলা জামায়াতের বোরকা পরিহিত নারী কর্মীদের ব্যবহার করে আগে থেকেই চিহ্নিত “হ্যাঁ” ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যালট পূরণ করে সেগুলো ভোটকেন্দ্রের ভেতরে থাকা ব্যালট বাক্সে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে।

গোয়েন্দা মহলের মূল্যায়নে বলা হয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হলে তা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। এতে নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বাড়তি নজরদারি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং প্রতিরোধমূলক সমন্বিত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়াকে কেন্দ্র করে এ ধরনের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নির্বাচন ঘিরে ব্যালট কারচুপির আশঙ্কা,গোয়েন্দা প্রতিবেদনে জামায়াতকে ঘিরে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x