ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জয়পুরহাট-১ এ ধানের শীষের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, পাঁচবিবিতে রেকর্ড জনসমাগম

জয়পুরহাট-১ এ ধানের শীষের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, পাঁচবিবিতে রেকর্ড জনসমাগম ।    

    আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :-                                                                           মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর -পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে পাঁচবিবি পৌরসভায় এক ঐতিহাসিক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর শহরে আয়োজিত এ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ১০ হাজারেরও বেশি মহিলা ও পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যাপক জনসমাগম ও শ্লোগানে পুরো পৌর শহর উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন,

“এই গণমিছিল প্রমাণ করে জয়পুরহাট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—

কেন্দ্রীয় জাসাস কমিটির সমন্বয়ক, ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠু, জেলা কৃষক দলের আহবায়ক মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক দেওয়ান মামুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত। তারা আগামী দিনগুলোতে আরও জোরালো গণসংযোগ ও আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জয়পুরহাট-১ এ ধানের শীষের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, পাঁচবিবিতে রেকর্ড জনসমাগম

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x