দেবিদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর জনপ্রিয়তা নিয়ে নেতাকর্মীদের দৃঢ় প্রত্যয়
দেবিদ্বারবাসীর কাছে জননেতা আলহাজ্ব ইঞ্জিঃ মঞ্জুরুল আহসান মুন্সী একজন পরীক্ষিত ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তিনি কখনো বিনাভোটে কিংবা প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংসদ সদস্য হননি। বরং প্রতিবারই তৎকালীন শক্তিশালী ও প্রভাবশালী প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছেন।
রাজনৈতিক অঙ্গনে ‘অপরাজেয় মঞ্জু মুন্সী’ নামে পরিচিত মঞ্জুরুল আহসান মুন্সী টানা চারবার ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল একটি রেকর্ড বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হওয়ার কোনো নজির নেই বলেও দাবি করেন সমর্থকরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মঞ্জু মুন্সীর অভিধানে ‘পরাজয়’ শব্দটি নেই। জনগণের ভালোবাসা ও জনপ্রিয়তাই তাঁর রাজনীতির মূল শক্তি। তারা আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায়, বাংলার প্রবাদ অনুযায়ী—“উস্তাদের মার শেষ রাতে”—এই বিশ্বাস থেকেই তারা আশাবাদী ও আত্মবিশ্বাসী।
এসময় তারা স্লোগান দেন,
“ধানের শীষ জিন্দাবাদ—মঞ্জু মুন্সী জিন্দাবাদ”
এবং আল্লাহর ওপর ভরসা রেখে আগামীর পথচলায় আশাবাদ ব্যক্ত করেন।
#বিএনপি#
মতামত