ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে চান্স: মোহাম্মদ আব্দুল কাদের জিলানীকে অভিনন্দন
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের জিলানী দেশের তিনটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ভর্তির সুযোগ লাভ করেন। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
মোহাম্মদ আব্দুল কাদের জিলানী লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের সন্তান এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক উল ইসলামের ভাতিজা। তার পরিবারের শিক্ষাগত পরিবেশও প্রশংসনীয়। কাদের জিলানীর দুই বোন বর্তমানে মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও তার বাবা ও মা দুজনই অধ্যাপক হিসেবে কর্মরত।
এসময় পরিবারের পক্ষ থেকে কাদের জিলানীর জন্য সবার নিকট দোয়া কামনা করা হয়। পরিবারের প্রত্যাশা—তিনি ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবেন এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন।
লালমাই উপজেলার সাধারণ জনগণ মনে করেন, এই শিক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবারটি আগামীতেও সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল কাদের জিলানীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
মতামত