কুমিল্লায় ৩ খুনের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
কুমিল্লা নাঙ্গলকোটে আধিপত্যকে কেন্দ্র করে সাবেক দুই মেম্বার ও এক প্রবাসীকে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বকশোগঞ্জ বাজারে মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
এসময় বিক্ষোভকারীরা জানান, গত বছরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বারকে কে বা কাহারা হত্যা করেছে, তাহার প্রকৃত ঘটনা উদঘাটন না করে গ্রামে প্রায় ৪০ টি বসতঘর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এর জেরে গত ১৬ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে সালেহ আহম্মেদ মেম্বার ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়নকে একা পেয়ে গুলি করে পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় আলাউদ্দিন মেম্বারের সমর্থকরা।
এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হলও ঘটনার মুল আসামীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তবে এমন পরিস্থিতিতে গ্রামের নারী পুরুষ আতংকে বিরাজ করছে। এ ঘটনায় গত এক বছরে পুলিশ কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি বলে ক্ষোভ স্থানীয়দের।
মতামত