নওগাঁর পোরশায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট ভুক্ত দুই জন আসামি কে আটক করেছেন। আসামিরা হলেন উপজেলার গবীরা কুড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইদুর রহমান এবং সারাইগাছি গ্রামের আব্দুর রহমানের ছেলে নুর আলম। এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান সাহেব কে জিজ্ঞেস করা হলে তিনি বিষয় টি নিশ্চিত করেন।
মতামত