মানব কল্যাণে নিরলস ভূমিকা রাখছে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক:
মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা, ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
দুর্নীতি, অবিচার, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সাহসী প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি মানবাধিকারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। বিশেষ করে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন অগ্রণী ভূমিকা পালন করছে।
পত্রিকাটির সম্পাদকমণ্ডলী জানান, “সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে আমরা কাজ করে যাচ্ছি। কোনো প্রকার চাপ বা প্রলোভনে আপস না করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”
সচেতন মহল মনে করে, বর্তমান সময়ে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের মতো দায়িত্বশীল ও মানবিক সংবাদমাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
(আমাদের চ্যানেল ফলো করবেন
মানবাধিকার প্রতিদিন )


মতামত