ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক -শামা ওবায়েদ

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

 বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসব মুখর ভাবে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কোন ধরনের মারামারী ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষিয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্যা,সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক -শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x