ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা।

জাকির হোসেন হাওলাদার

দুমকিও,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।সোমবার ২৬ জানুয়ারি  বিকাল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।

প্রভোস্ট ড. মাসুদুর রহমান জানান, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে। 

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন  স্থগিত করেন।উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়াকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।।#

জাকির হোসেন হাওলাদার। 

দুমকী, পটুয়াখালী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পটুয়াখালী ভার্সিটির, বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা।

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x