ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে বেলকুচিতে মসজিদের ইমাম চাকরিচ্যুত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের দাবি-

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,

“গত সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ বিকেলে আমি একটি অমানবিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের শিকার হই। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়—আমি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নিজ গ্রামের মসজিদের ইমাম হওয়া সত্ত্বেও নাকি জামায়াতের একটি বৈঠকে যাওয়ার পথে ছিলাম। অথচ আমি কোনো অপরাধ করিনি, কোনো অপরাধমূলক কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই।”

তিনি আরও বলেন,

“একটি রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে কোনো নোটিশ ছাড়াই, কোনো কারণ দর্শানো ছাড়াই মোবাইল ফোনে আমাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। মসজিদ কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তৎক্ষণাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানিয়ে দেন, মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু শাহিন মল্লিক।”

নিজের পরিচয় তুলে ধরে ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, আমি একজন আলেম, একজন হাফেজ ও একজন ইমাম। আমার দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো, কোরআন শিক্ষা দেওয়া এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রেখে বলেন,

“একজন ইমাম কি এই দেশের নাগরিক নন? তাঁর কি মতপ্রকাশের স্বাধীনতা নেই? ধর্মীয় দায়িত্ব পালন কি এখন রাজনৈতিক অনুমতির ওপর নির্ভর করবে?”

তিনি অভিযোগ করেন,

“বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করলেও বাস্তবে আজ মসজিদ পর্যন্ত রাজনৈতিক দখলদারিত্বের শিকার হচ্ছে।”

এ ঘটনাকে শুধু ব্যক্তিগত অপমান নয় উল্লেখ করে তিনি বলেন,

“এটি ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত, আলেম সমাজের মর্যাদার ওপর আঘাত এবং গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।”

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন,

“আমি প্রতিহিংসা বা সংঘাত চাই না, আমি শুধু ন্যায়বিচার চাই। আজ আমাকে বিনা নোটিশে অপমান করা হলে আগামীতে অন্য কোনো ইমাম বা আলেমও একই পরিস্থিতির শিকার হতে পারেন।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে বেলকুচিতে মসজিদের ইমাম চাকরিচ্যুত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, ন্যায়বিচারের দাবি-

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x