গোবিন্দগঞ্জে জহুরুল হকের নেতৃত্বে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের কোচাশহর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
এর আগে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবদলের আহবায়ক ফিরোজ কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ধানের শীষের পক্ষে হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
মতামত