ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ওপর হামলা, মামলা ও হুমকি–ধামকির ঘটনার প্রেক্ষিতে “স্বেচ্ছাসেবী রক্ষায় ঐকবদ্ধ প্রাচীর” স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় শহরের ফারুকী পার্কে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নানা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রথমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবীদের ওপর সংঘটিত হামলা ও হুমকি–ধামকির প্রতিবাদে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিকটবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক স্বেচ্ছাসেবী ভাই-বোন হামলা, মামলা ও হুমকি-ধামকির শিকার হয়েছেন। দুঃখজনক হলেও সত্য, সে সময় অধিকাংশ ক্ষেত্রেই তাদের পাশে ঐকবদ্ধভাবে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। এমন বাস্তবতায় স্বেচ্ছাসেবীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনগুলোর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

বক্তারা আরও বলেন, বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত এই সাংগঠনিক ঐক্য ফোরাম স্বেচ্ছাসেবীদের সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থাকবে। ভবিষ্যতে কোনো স্বেচ্ছাসেবী হামলা বা হুমকির শিকার হলে ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করা হবে।

সমাবেশ থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা দেওয়া হয় – এখন থেকে কোনো স্বেচ্ছাসেবী একা নয়। যদি কোনো স্বেচ্ছাসেবীর ওপর আবারও হামলা বা হুমকি আসে, তবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে উপস্থিত সদস্যরা “ঐক্য শক্তি, ঐক্য বল – ঐক্যবদ্ধ পথ চল” সহ বিভিন্ন স্লোগান প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো সাংগঠনিক ঐক্য ফোরাম ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x