গাইবান্ধায় জাতীয়তাবাদী বাস্তুহারা দল ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
শনিবার ২৪ শে জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল ও ৪১ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জাতীয়তাবাদী বাস্তুহারা দল বল্লমঝাড় ইউনিয়ন শাখার আহয়বায়ক কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয়তাবাদী বাস্তুহারা দলের সহ-সাধারণ সম্পাদক মোছাঃ মুন্নি বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক গোলাম রসুল মৃধা রুবেল, বাস্তুহারা দলের নেত্রী মোছাঃ শাবানা আক্তার, ইউনিয়ন বিএনপির নেতা ইসমাইল হোসেন হিরু, মজনু মিয়া, আবু তাহের শুকরু, সেলিম সরকার, শামছুল প্রমুখ।
দোয়া মাহফিল শেষে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বল্লমঝাড় ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক মোছাঃ শামছুন্নাহার বেগম, মোঃ আবু তাহের শুকরুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মোছাঃ রিক্তা খাতুন, উম্মে কুলসুম মিনা, সাদা রানী, হাসিয়া বেগম, রুপালি বেগম, রোজী বেগম, শান্তা বেগম, নাজমা বেগম, জনি আক্তার, সদস্য তহমিনা বেগম, সালমা বেগম, শামছুন্নাহার বেগম, বেবী বেগম, সালেমা বেগম, সাথী আক্তার পাখি, শারমিন বেগম, রহিমা বেগম, ছামিনা বেগম, মামুলি আক্তার, আঞ্জুয়ারা বেগম, জোসনা বেগম, রুবিনা খাতুন, মোহনা আক্তার মনি প্রমুখ।
মতামত