ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অনিয়ম অভিযুক্ত কর্মকর্তা অভিযোগে রাজনকে বদলি !!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়েতে প্রশাসনিক তৎপরতা

বাংলাদেশ রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) এর কার্যালয় থেকে জারি করা এক দপ্তরাদেশ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রশ্ন। প্রশাসনিক স্বার্থের অজুহাতে এক কর্মকর্তাকে হঠাৎ বদলি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলেও, এর পেছনে চেক রেল স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগই মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দপ্তরাদেশ অনুযায়ী, জনাব আনিসুজ্জামান, যিনি (ভারপ্রাপ্ত) এসএসএই (ওয়ে), নরসিংদী হিসেবে ডিইএন-২ (ঢাকা)-এর অধীনে দায়িত্ব পালন করছিলেন, তাকে দ্রুততার সঙ্গে (ভারপ্রাপ্ত) এসএসএই (ওয়ে), কুমিল্লা পদে ডিইএন-১ (চট্টগ্রাম)-এর অধীনে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, তার ওপর অতিরিক্তভাবে এসএসএই (ওয়ে), লাকসাম এর দায়িত্বও চাপিয়ে দেওয়া হয়েছে।

দপ্তরাদেশে বলা হয়েছে, তাকে অবশ্যই ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৯ জানুয়ারি থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে—যা প্রশাসনের অস্বাভাবিক তড়িঘড়ি সিদ্ধান্তেরই ইঙ্গিত দেয়।

টিভি নিউজের পর প্রশাসনের ‘অ্যাকশন’

বিশেষভাবে উল্লেখযোগ্য, চেক রেল স্থাপনে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনাব আনিসুজ্জামান রাজনকে ঘিরে একাধিক টেলিভিশন চ্যানেলে সংবাদ সম্প্রচারিত হওয়ার পরই প্রশাসন নড়েচড়ে বসে। অভিযোগে বলা হয়, বিধি-বিধান ও প্রকৌশল মানদণ্ড উপেক্ষা করে অবৈধভাবে চেক রেল স্থাপন করা হয়, যা রেল নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।

সংবাদ প্রচারের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অবৈধ চেক রেল তুলে ফেলা হয়, যা অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সচেতন মহলের মতে, যদি স্থাপনটি বৈধ ও নিয়ম অনুযায়ী হতো, তবে এত দ্রুত অপসারণের প্রয়োজন পড়তো না।

দায় এড়ানোর কৌশল?

রেল সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকৃত তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বদলিকে প্রশাসনিক পদক্ষেপ বলা হলেও, এটি কার্যত দায় এড়ানোর কৌশল কি না—সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার পক্ষ থেকে কিংবা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আদেশের তথ্য

উক্ত আদেশ প্রধান প্রকৌশলী (পূর্ব) মহোদয়ের নির্দেশক্রমে জারি করা হয়। এতে স্বাক্ষর করেন—

(মোঃ মহিউদ্দীন সোহেল)

জুনিয়র পার্সোনেল অফিসার-১ (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব)

বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম।

অনুলিপি ডিআরএম, ডিইএন, ডিপিও, ডিএফএসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অনিয়ম অভিযুক্ত কর্মকর্তা অভিযোগে রাজনকে বদলি !!

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x