ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি সভায় অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত অন্তত ২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির এক নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে দলটির অঙ্গসংগঠন যুবদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে সমাবেশস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি সমাবেশ চলাকালে শেষ দিকে একটি মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করেন। এ সময় মঞ্চের সামনে বসার জায়গা ও চেয়ার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় অসুস্থতার কারণে প্রার্থী ফজলুর রহমান সমাবেশে উপস্থিত ছিলেন না। সংঘর্ষে যুবদল ও বিএনপির উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে যুবদল নেতা মাহবুব আলম কিসমত রয়েছেন।

 এলাকাবাসী একজন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে বিএনপির স্থানীয় এক নেতা দাবি করেন, যুবদলের কর্মীরাই প্রথম বিশৃঙ্খলা সৃষ্টি করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি সভায় অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x