চরমোন্তাজে ধানের শীষের প্রচারণা চালালেন এবিএম মোশারফ হোসেন এর
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
প্রচারণাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গ্রাম এলাকায় গণসংযোগ করেন। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ঘোষিত কর্মসূচি ও বার্তা তুলে ধরেন।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রচারণায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

মতামত