ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাজেদুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ বিক্রেতা মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)। বুধবার(২১ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত্বাবধানে  বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল গোপণে সংবাদ পেয়ে সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে(৪১) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্দুল আলীমকে জব্দ করা মাদকদ্রব্য সহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x