ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব

রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব

রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীতে অনুষ্ঠিত হলো শীতের পিঠায় ‘রোদ পোহানো উৎসব’ ।

মাঘের শীতে ঝলমলে রোদ রাজশাহীর আকাশে। এই রোদের মিস্টি উত্তাপ নিতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রোদ পোহানো উৎসব’।  রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

শীতের রোদে আনন্দ সঙ্গে পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গনে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়, বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ-এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই এর লক্ষ্য।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অংশগ্রহণকারীরা বলছেন, এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। আমরা সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজের সঙ্গে রোদ পোহাতে বেশ ভালোই লাগছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব
0:00 0:00
1.0x