বিজয়করা ছুফিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসির মাহফিল অনুষ্ঠিত
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
মুসলমানদের মাঝে ধর্মীয় অনুভূতি জাগ্রত করার লক্ষ্যে , আল্লাহ ও আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পথে নির্দেশিত পথে জীবন পরিচালিত করার উদ্দেশ্যে চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা সুফিয়া রাহমানীয়া দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল আলিম ভূঁইয়া শামীম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেব তাফসির পেশ করেন বিশিষ্ট ধর্মীয় আলোচক মাওনালা ফখরুদ্দীন আহমাদ। বিশেষ অতিথির তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সানা উল্লাহ সাদী। অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক কাজী মাওলানা আবু বক্কর সিদ্দিক। আরো তাফসির পেশ করেন অত্র মাদ্রাসার সাবেক ছাত্র বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল আনোয়ারী।ইমাম হোসেনের সঞ্চালনায় এই সময় মাদ্রাসার প্রিন্সিপালসহ সকল শিক্ষক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়।

মতামত