কুমিল্লা আদর্শ সদরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ”, “শহীদ জিয়া অমর হোক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ” এবং “দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ”—এই স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
এছাড়াও বক্তব্য দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হবে।
মতবিনিময় সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত