ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে মরজালে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর রায়পুরায় জেল পলাতক আসামি অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার মরজাল এলাকার কাজী মোঃ বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত অপু মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

জুলাই আন্দোলনে নরসিংদী কারাগারে হামলার সময় সে কারাবন্দি অবস্থায় পালিয়ে যায়। হত্যাকারে আগে সে নিয়মিত এলাকায় আসা যাওয়া করতো বলেও জানা গেছে।

পুলিশ ও স্থানীয় জানান, সকালে একটি স-মিলের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা গতকাল সোমবার দিবাগত রাতের কোন এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় বলে ধারনা পুলিশ ও স্থানীয়দের। 

সে নরসিংদী কারাগারে হামলার সময় পালিয়ে যাওয়ার পর থেকে পলাতক থাকলেও লুকিয়ে বাড়িতে আসা যাওয়া করতো।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে অপুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল। তার বিরদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীতে মরজালে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x