টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ একজন আটক
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
উপজেলার আলীখালী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মোঃ রফিক ওরফে বার্মায়া রফিক (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক চলাচলের সময় মোঃ রফিককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


মতামত