ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোয়াইক্যংয়ের খ্যারাংগাঘোনা গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার)  বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খ্যারাংগাঘোনা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশনায়ক তারেক রহমানের মনোনীত উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা জনাব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,

“বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। দীর্ঘ সময় ধরে তিনি অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আজও তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তাকে আবার সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,

“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ। উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা, মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হোয়াইক্যংয়ের খ্যারাংগাঘোনা গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x