ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা ‎

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা

‎

‎গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম 

‎

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।

‎অদ্য সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার যৌথ উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স লাব্বাইক ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটাটিকে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

‎এ সময় ইটভাটাটির চুল্লীর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী আল-মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ শের আলম।

‎এছাড়াও অভিযানে জেলা পুলিশের একদল চৌকস সদস্য, সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা ‎

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x