টেকনাফে একাধিক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি হামিদ গ্রেপ্তার
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
টেকনাফে একাধিক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ ওরফে ভূমিদস্যু হামিদকে গ্রেপ্তার করেছে টেকনাফ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ই জানুয়ারি ২০২৬ ইং টেকনাফ উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট বিচারাধীন ছিল।
টেকনাফ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের পর তাকে টেকনাফ থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, হামিদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে টেকনাফে অপরাধ প্রবণতা কমে আসবে।
মতামত