ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুলিয়ারচরে পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, একজন আটক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নুরুন্নবীর নেতৃত্বে থানার একদল পুলিশ সদস্য কুলিয়ারচর থানাধীন ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই গাঁজাবাহী প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহন থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুলিয়ারচরে পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, একজন আটক

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x