দীর্ঘ অপেক্ষার অবসান: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ–মুদাফরগঞ্জ রুটে শিক্ষার্থী বাস সার্ভিস চালু
কুমিল্লা প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রবিবার (১৯ জানুয়ারি) থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে চাঁদপুর রোডের মুদাফরগঞ্জ পর্যন্ত শিক্ষার্থী পরিবহন বাস নিয়মিত টাইম সিডিউলে চলাচল শুরু করেছে।
এই রুটের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা এবং শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে অবশেষে বাস সার্ভিসটি চালু করা সম্ভব হয়েছে। নতুন এই পরিবহন ব্যবস্থার ফলে বরুড়া উপজেলা, লাকসাম, কচুয়া, শাহরাস্তি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে মুদাফরগঞ্জ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে। অপরদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ থেকে মুদাফরগঞ্জের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে বাসটি।
ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কোনো কারণে টাইম সিডিউলে পরিবর্তন হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
মতামত