ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে হুমকির বিরুদ্ধে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি। 

মানিকগঞ্জে নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশের জেরে বাংলাভিশনের সাংবাদিক ও দৈনিক আমার নিউজ প্রত্রিকার  সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন কে ফোনে হুমকি ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো অভিযোগ উঠেছে। 

উল্লেখ্য,১৪ ই জানুয়ারী রাত: ৮.১৯ মিনিটে দৈনিক আমার নিউজে  নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করায় +৬৫১৮৯৭২৭১৬২৫ এই নাম্বার থেকে ফোন করে আমার নিউজের সম্পাদক ও প্রকাশক আকরাম হোসেন  ও তার  পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। 

গত ১৫ ই জানুয়ারি মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেন  সাংবাদিক আকরাম হোসেন। 

জিডি সূত্রে জানা যায়, ১৪ ই জানুয়ারি বুধবার নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারের ওপর ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং জীবনের নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী জানান, এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হানছে ।

বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ এর পক্ষ হতে  তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নিয়ে মানিকগঞ্জ  জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকে হুমকির বিরুদ্ধে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x