বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নিয়মিত ভোট চেয়ে আচরণবিধি লঙ্গন করছেন : জুনাইদ আল হাবীব
আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি।
দেলোয়ার হোসাইন মাহদী(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আমরা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল করেছি, কোথাও ভোট চাইনি। নির্বাচনি আচরণবিধি মেনে চলেই আমরা কর্মসূচি পালন করছি। অথচ বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নিয়মিত ভোট চেয়ে আচরণবিধি লঙ্গন করছেন।
বুধবার (১৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, রুমিন ফারহানার বাবার সঙ্গে আমি একসময় রাজনীতি করেছি এবং আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমিও ব্যবস্থা গ্রহণ করব।
এসময় উপস্থিত ছিলেন – আলহাজ্ব শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন জাকির,মোবারক হুসেন,মুফতি মোশাররফ কাসেমী,মাওলানা জহিরুল হক সাহেব,মাওলানা এহসানুল হক সাহেব,মাওলানা গাজী ইয়াকুব উসমানী, আলমগীর খা,নূরুল আমীন বাউল প্রমুখ।
মতামত