ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

স্মরণ সভায় বক্তারা জননেতা আতাউর রহমানকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে

পাভেল ইসলাম মিমুল,  প্রতিবেদক 

রাজশাহীতে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসেনানী,প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ও জেলা গর্ভনর সাবেক এমএনএ নির্যাতিত জননেতা আতাউর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

সোমবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান। 

এ সময় আহমদ শফি উদ্দিন,গোলাম সারওয়ার, ওয়ালিউর রহমান বাবু,সালাউদ্দিন মিন্টু, কাজি রকিব উদ্দিন,অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা,খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা,এনামুল হক অনু,নাজমুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ১৯৮০ সালের ১২ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন দেশবরেণ্য রাজনীতিক জননেতা আতাউর রহমান। যিনি ছিলেন গণমানুষের অধিকার আদায়ের সাহসী এক বীর পুরুষ। নিজের কথা না ভেবে সর্বদা কাজ করেছেন জনগণের জন্য। আজ তাঁর মতো রাজনীতিবিদের বড়ই অভাব।

তারা বলেন, জননেতা আতাউর রহমানকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তার আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে হবে সকলকে। মহান এ মানুষদের পথ অনুসরণ করে চললেই দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।

এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে শীতার্ত এবং অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। আগামীতেও চলমান থাকবে এ কার্যক্রম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

স্মরণ সভায় বক্তারা জননেতা আতাউর রহমানকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x