ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি সুবিলারচর এলাকায় গরু ভাগাভাগি ও হজ্বের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে, শর্ত ছিল ছেলেরা বাবার হজ্বের জন্য নির্ধারিত টাকা পরিশোধ করবেন। এরপর বাবা ছয়টি গরু তার তিন ছেলের মধ্যে ভাগ করে দেবেন। সোমবার বিকেলে বাবার হজ্বের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেন। এতে বাবা-ছেলের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠ দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়া মারা যান। পরে স্হানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন
0:00 0:00
1.0x