জামালপুর জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত পুলিশ লাইন্সে -
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. জামালপুর পুলিশ লাইন্স ব্যারাকে এ কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়।
কীট পরিদর্শন প্যারেডে অনুষ্ঠানে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের কীট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোরশেদা খাতুন, জামালপুর।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার কীট সামগ্রীর সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে প্রাপ্যতার অগ্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার হতে প্রয়োজনীয় মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ও পেশাদার আচরণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, আরও আই, পুলিশ অফিস, জামালপুর; জনাব মোঃ শওকত আলী, আরআই, পুলিশ লাইন্স জামালপুর; পুলিশ পরিদর্শক (সঃ)'গণ; জনাব মোঃ নাছিমুল হায়দার, টিআই (ওসি এমটি), জামালপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
মতামত