তিস্তা-পদ্মাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় যাবে বিএনপি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সরকারগুলো তিস্তা নদীর পানির ন্যায্য অংশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এ বিষয়ে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল জানান, শুধু তিস্তা নয়—পদ্মাসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব অভিন্ন নদী রয়েছে, সেগুলোর পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে সম্মানজনক ও ফলপ্রসূ আলোচনা করা হবে। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক মর্যাদা ও কূটনৈতিক শালীনতা বজায় রেখেই পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চালাবে বিএনপি।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও কৃষি উৎপাদন নদীর পানির ওপর নির্ভরশীল। তাই এই ইস্যুকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।
মতামত