ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজিজ উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও দালালির গুরুতর অভিযোগ

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্র নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।  নিজেকে কখনো সাংবাদিক, কখনো রাজনৈতিক নেতা আবার কখনো জামাত শিবির নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অবৈধ প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও দালালি চালিয়ে যাচ্ছেন।  এ আজিদ সাবেক সাংসদ বদির ডান হাত ছিলেন। 

স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি থানা, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস ও উপজেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়মিত যাতায়াত করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। কেউ মামলা বা জমিজমা সংক্রান্ত সমস্যায় পড়লে, তাকে সমাধান করে দেবেন বলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তার কথার জোর ও রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকেই প্রতিবাদ করতে সাহস পান না। কেউ মুখ খুললে হয়রানি, হুমকি বা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, অতীতে এই ব্যক্তি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে যুক্ত ছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করে নিজের প্রভাব বাড়ান। বর্তমানে তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবেও পরিচয় দেন, যা ব্যবহার করে সরকারি দপ্তরে প্রবেশাধিকার ও সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন।

স্থানীয় সচেতন মহল বলছে, এই ধরনের ভুয়া পরিচয় ও রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত দালালি চক্র শুধু সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং প্রকৃত সাংবাদিকতা ও রাজনীতির ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এলাকাবাসী বলছেন, অবিলম্বে এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে টেকনাফে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজিজ উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও দালালির গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x