গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী রোববার উপজেলা জামায়াত অফিসে এই সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ থানা ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সুমন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সভাপতি ফৈরদাউস সরকার রুম্মান।
কর্মশালায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মতামত