ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মোহনগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

মোঃ রাসেল আহমেদ | নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে মাদকসেবীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত মাসুদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মো. কালাচান মিয়ার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে রোববার সকালে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উপজেলার দলবল গ্রামের মো. শরীফ মিয়া (৩০), তার ভাই মো. আব্দুল (৪০), চাচাতো ভাই আশরাফুল (৩৫) এবং শরীফের দোকানের কর্মচারী মো. আতির মিয়াসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিমটি বাজারে শরীফ মিয়ার একটি রেস্টুরেন্ট রয়েছে। তিনি নিয়মিতভাবে বাজারে লোকজন নিয়ে প্রকাশ্যে নেশাদ্রব্য সেবন করে আসছিলেন। বিষয়টি নিয়ে ঝিমটি বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া তাকে একাধিকবার সতর্ক করেন। ওই সময় মাসুদ রানা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শরীফ। পরে রাতের দিকে বাজারে মাসুদ রানাকে একা পেয়ে শরীফ, তার ভাই আব্দুল, চাচাতো ভাই আশরাফুলসহ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মাসুদ রানার বাম কানের পাশ দিয়ে ছুরিকাঘাত করা হয়।

মাসুদ রানার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগী মাসুদ রানা বলেন, “চারদিক থেকে ঘিরে আমাকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়েছে। একপর্যায়ে ছুরি দিয়ে কানের নিচে আঘাত করে। থানায় অভিযোগ দিয়েছি। ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঝিমটি বাজার কমিটির সভাপতি দুলাল মিয়া বলেন, “শরীফ নিয়মিতভাবে বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করত। শনিবার সন্ধ্যায় তাকে সতর্ক করি। মাসুদ রানা তখন আমার সঙ্গে ছিল। পরে রাতে তাকে একা পেয়ে হামলা চালানো হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযোগে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x