ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে হোসেনপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ বিকাল ৩টায় হোসেনপুর থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে থানাধীন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নাগরিক সেবা বিষয়ে আলোচনা করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জনগণের অংশগ্রহণই পুলিশের সবচেয়ে বড় শক্তি।” সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত বলেও তিনি জানান।

এছাড়া তিনি এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা, পুলিশি হয়রানি সংক্রান্ত অভিযোগসহ সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগসহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম। জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, জনগণের জানমাল রক্ষা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের ওপেন হাউজ ডে কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে হোসেনপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x