লালমাইয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান
লালমাই প্রতিনিধি:
যানজট নিরসনে লালমাই উপজেলার বাগমারা বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় বাজার এলাকায় চলাচলকারী সকল পরিবহনকে গাড়ি পার্কিং ও যাত্রী উঠা-নামার জন্য নির্ধারিত স্থান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যানজটের কারণে সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যানজট নিরসনে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মতামত